সকল মেনু

কুষ্টিয়ার খোকসায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

কুষ্টিয়ার খোকসায় একটি যাত্রীবাহী বাস ও ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ থেকে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা পাংশাগামী একটি ড্রামট্রাকের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াভিমুখে যাওয়া একটি যাত্রীবাহী বাসের তীব্র সংঘর্ষ হয়। ধাক্কায় বাসটি উলটে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং হতাহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। বর্তমানে আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে নিহতদের নাম ও পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×