সকল মেনু

ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না: ট্রাম্প

নিউইয়র্কে দেওয়া এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এবং তারা নিজেরাও এ বিষয়ে সচেতন। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, খুব শিগগিরই এই পরিস্থিতির একটি চূড়ান্ত সমাপ্তি ঘটতে যাচ্ছে।

ইরান ও ভেনেজুয়েলার বিরুদ্ধে নেওয়া মার্কিন পদক্ষেপ বিশ্বমঞ্চে কীভাবে মূল্যায়িত হচ্ছে, সেটির ওপরও গুরুত্বারোপ করেন ট্রাম্প। নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি বলেন, ‘ভেনেজুয়েলায় আমরা কেমন করেছি? মন্দ না। ভেনেজুয়েলা থেকে আমরা এতটাই তেল নিয়েছি যে, ইরানের যুদ্ধে আমাদের যে খরচ হয়েছে, তার প্রায় ২৫ গুণ সেখান থেকেই উঠে এসেছে।’

ট্রাম্পের এই চাঞ্চল্যকর মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক মহলে তুমুল আলোচনা ও বিতর্ক চলছে। পেন্টাগনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক তৎপরতায় আমেরিকার খরচ হয়েছে প্রায় ২৯ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকদের ধারণা, যুদ্ধের প্রকৃত ব্যয়ের পরিমাণ এই সরকারি হিসাবের চেয়ে আরও অনেক বেশি হতে পারে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×