সকল মেনু

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্ট

রাজধানী ঢাকার রাস্তা ও ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে সরকারের তৈরি করা ‘ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’-এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামান।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই রাজধানীর ফুটপাত হকারদের দখলে থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ পথচারীরা। সম্প্রতি ‘হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’-এ নির্দিষ্ট কিছু জায়গায় হকারদের স্থান বরাদ্দের বিধান রাখা হয়, যা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা বাড়ছিল। এবার সরাসরি হাইকোর্ট থেকে এই নীতিমালার বৈধতা নিয়ে রুল জারি হওয়ায় নগরবাসীর মধ্যে নতুন করে আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×