মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের ঠিক পরপরই এবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ১৯ মে তাঁর এই সফর শুরু হওয়ার কথা রয়েছে। শনিবার (১৬ মে) ক্রেমলিনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়েছে।
ক্রেমলিনের দেওয়া এক বিবৃতির বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, সফরকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।
এই বৈঠকে মস্কো ও বেইজিংয়ের মধ্যে বিদ্যমান ‘ব্যাপক অংশীদারিত্ব ও কৌশলগত সহযোগিতা’ আরও কীভাবে জোরদার করা যায়, তা নিয়ে দুই দেশের শীর্ষ নেতা বিস্তারিত আলোচনা করবেন।
সূত্র: এএফপি
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।