সকল মেনু

আবেগের বশে নেইমারকে বিশ্বকাপের দলে নেওয়া হবে না: আনচেলত্তি

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ‘হেক্সা’ মিশন বা ষষ্ঠ শিরোপা জয় করাই এখন কোচ কার্লো আনচেলত্তির প্রধান লক্ষ্য। ছন্দ হারানো সেলেসাওদের নতুন করে গুছিয়ে তোলা এবং প্রতিটি পজিশনে ভারসাম্য বজায় রাখাই তার সামনে বড় চ্যালেঞ্জ। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে নেইমার জুনিয়রকে দলে রাখা না রাখা নিয়ে চলমান বিতর্ক।

আগামী ১৮ মে আনচেলত্তি বিশ্বকাপের জন্য ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন। এর আগে তিনি ফিফার কাছে ৫৫ জনের একটি প্রাথমিক স্কোয়াড জমা দিয়েছেন, যেখানে নেইমারের নামও রয়েছে। তবে চূড়ান্ত দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে নেইমারের ফিটনেস ও বর্তমান পারফরম্যান্সকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন ইতালিয়ান এই কোচ।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি স্পষ্ট করে বলেছেন যে, দল নির্বাচন কোনো আবেগীয় সিদ্ধান্ত নয়। প্রতিভা ও অভিজ্ঞতার পাশাপাশি শারীরিক সক্ষমতা এবং সাম্প্রতিক ফর্ম বিচার করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নেইমার বর্তমানে সান্তোসে খেলছেন এবং চোট কাটিয়ে মাঠে ফিরলেও চূড়ান্ত দলে তার অন্তর্ভুক্তি এখনো নিশ্চিত নয়।

আগামী সপ্তাহে চূড়ান্ত দল ঘোষণার মাধ্যমেই পরিষ্কার হবে, ব্রাজিলের হেক্সা জয়ের অভিযানে নেইমার থাকছেন কি না।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×