সকল মেনু

বিশ্বকাপের জন্য ব্রাজিলের ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা, ফিরেছেন নেইমার

২০২৬ ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা শুরু হতেই নিজেদের ঘর গোছাতে শুরু করেছে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মাঠের লড়াই শুরুর আগে ফিফার কাছে ৫৫ সদস্যের এক বিশাল প্রাথমিক স্কোয়াড জমা দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (CBF)। অভিজ্ঞ তারকাদের পাশাপাশি একঝাঁক তরুণ প্রতিভাকে রেখে ভবিষ্যতের চ্যালেঞ্জ গ্রহণের ইঙ্গিত দিয়েছেন সেলেসাও কোচ।

নেইমারের ফেরা ও চেনা মুখগুলো

ব্রাজিল ভক্তদের জন্য সবচেয়ে স্বস্তির খবর হলো দলের প্রাণভোমরা নেইমারের অন্তর্ভুক্তি। বর্তমানে সান্তোসে খেলা এই ফরোয়ার্ড চোট কাটিয়ে আবারও বিশ্বকাপের মঞ্চ মাতাতে প্রস্তুত। নেইমারের অভিজ্ঞতার পাশাপাশি আক্রমণভাগে ধার বাড়াতে আছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিউস জুনিয়র, বার্সেলোনার রাফিনিয়া এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেল্লি

তারুণ্যের জয়গান

ভবিষ্যতের কথা মাথায় রেখে স্কোয়াডে তরুণদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। চেলসিতে নাম লেখানো এস্তেভাও, লিওঁ তারকা এনড্রিক এবং বোর্নমাউথের রায়ানের অন্তর্ভুক্তি সমর্থকদের নজর কেড়েছে। এছাড়া ঘরোয়া লিগ থেকে পেড্রো ও কাইও জর্জের মতো পারফর্মাররাও জায়গা করে নিয়েছেন প্রাথমিক তালিকায়।

একনজরে ব্রাজিলের ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড:

  • গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডারসন, বেন্তো, হুগো সুজা, জন এবং কার্লোস মিগুয়েল।

  • রক্ষণভাগ: মারকুইনহোস, থিয়াগো সিলভা, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ব্রেমার, লিও পেরেইরা, ইবানেজ, অ্যালেক্সসান্দ্রো, ফাব্রিসিও ব্রুনো, বেরালদো, ভিটোর রেইস, মুরিলো, ওয়েসলি, দানিলো, পাওলো হেনরিকে, ভিটিনহো, ডগলাস সান্তোস, লুসিয়ানো জুবা, কাইও হেনরিকে, কাইকি ও কার্লোস অগাস্তো।

  • মধ্যমাঠ: ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, ফাবিনহো, আন্দ্রে সান্তোস, দানিলো, লুকাস পাকেতা, গ্যাব্রিয়েল সারা, জোয়াও গোমেজ, আন্দ্রেয়াস পেরেইরা, জোয়েলিন্টন, গারসন এবং ম্যাথিউস পেরেইরা।

  • আক্রমণভাগ: ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, ম্যাথিউস কুনিয়া, লুইজ হেনরিকে, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, জোয়াও পেদ্রো, এস্তেভাও, নেইমার, এনড্রিক, রায়ান, অ্যান্তোনি, ইগর থিয়াগো, পেড্রো, রিচার্লিসন, ইগর জেসুস ও কাইও জর্জ।

সেলেসাওদের এই বিশাল স্কোয়াড থেকে পরবর্তীতে চূড়ান্ত দল ঘোষণা করা হবে। নেইমারের অভিজ্ঞতা আর এনড্রিক-এস্তেভাওদের তারুণ্য মিলে ব্রাজিল হেক্সা মিশনের স্বপ্ন পূরণ করতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×