সকল মেনু

সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩

যশোরে প্রায় সাড়ে ছয় কোটি টাকা মূল্যের ২৬টি সোনার বারসহ তিন পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি। বৃহস্পতিবার (৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে যশোর-নড়াইল সড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন শার্শা উপজেলার রাজনগর গ্রামের রনি (৩৬), চৌগাছা উপজেলার উত্তর কয়েরপাড়া গ্রামের আব্দুল গনি (৫৪) এবং সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইসরাইল (৪৬)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নীলগঞ্জ ব্রিজ এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার বারের বাজারমূল্য প্রায় ৬ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার টাকা।

এ সময় পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকার, কয়েকটি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ৩২৭ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনার বার সংগ্রহ করে যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। পরে তাদের যশোর কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×