সকল মেনু

৪ নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই দলে রয়েছে চারটি বড় চমক। চারজন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা এখনও আন্তর্জাতিক টেস্ট অভিষেকের অপেক্ষায় রয়েছেন।

তারা হলেন— আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মুহাম্মদ গাজি ঘোরি। এই চারজনের মধ্যে শুধু গাজি ঘোরিরই আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। গত মাসে মিরপুরে পাকিস্তানের হয়ে বাংলাদেশের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। দলের নেতৃত্বে থাকবেন শান মাসুদ। বর্তমানে দলের পাঁচ সদস্য— আজান আওয়াইস, ইমাম-উল-হক, মুহাম্মদ গাজি ঘোরি, নোমান আলী এবং সাজিদ খান লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে লাল বলের কন্ডিশনিং ক্যাম্পে অংশ নিচ্ছেন।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলমান থাকায় যেসব খেলোয়াড় পিএসএলে অংশ নিচ্ছেন, তাদের বাদ দিয়ে বাকি সদস্যরা আগামী ২৭ এপ্রিল থেকে করাচিতে ক্যাম্পে যোগ দেবেন। ক্যাম্প শেষ হবে ১ মে। পিএসএল খেলোয়াড়রা তাদের দলের অভিযান শেষ হওয়ার পর ক্যাম্পে যোগ দেবেন। দলটি ২ মে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে। যাদের দল ৩ মে পিএসএল ফাইনালে খেলবে, তারা ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পরপরই বাংলাদেশে চলে আসবেন।

বাংলাদেশ সফরে পাকিস্তানের ১৬ সদস্যের টেস্ট দল: শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুহাম্মদ গাজি ঘোরি (উইকেটরক্ষক), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আঘা, সাউদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।

সিরিজের সূচি: দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৮ মে (ঢাকা) এবং ১৬ মে (সিলেট)।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×