হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে গঠিত একটি বিশেষ উদ্যোগে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক এই কৌশলগত জলপথে নৌ-চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখার লক্ষ্যে ইউরোপের দুই দেশ ভারতকে এই জোটে অংশগ্রহণের প্রস্তাব দিয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবহন হয়। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি অঞ্চলে অস্থিরতা বেড়ে যাওয়ায় নৌ-নিরাপত্তা জোরদার করার প্রচেষ্টা বিশ্বব্যাপী তীব্র হয়েছে।
ভারতের অংশগ্রহণ এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে স্থিতিশীলতা বজায় রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।