সকল মেনু

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয়ে হামলা এবং কর্মকর্তাকে মারধরের ঘটনায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে দিনাজপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারি এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে পিআইও কার্যালয়ে রাত পর্যন্ত অফিস খোলা রাখা নিয়ে উত্তেজনা দেখা দেয়। এ সময় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মামুনুর রশিদ মামুন ও তার নেতা-কর্মীরা কার্যালয়ে প্রবেশ করে কর্মকর্তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা পিআইও নূরনবী ইসলাম ও তার অফিস সহকারীকে মারধর করেন। এতে দুজনই আহত হন।

ঘটনার পর পিআইও নূরনবী ইসলাম রাণীশংকৈল থানায় মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, প্রতিদিনের মতো অফিস চলাকালীন হঠাৎ মামুনুর রশিদ মামুনসহ কয়েকজন নেতা-কর্মী কার্যালয়ে ঢুকে তাদের ওপর হামলা চালান।

এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারি জানান, মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে মামুনুর রশিদ মামুনসহ এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×