পহেলা বৈশাখে ভারতে ইলিশ রপ্তানি করা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সরকারপ্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মন্ত্রী বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে আগামীকাল মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ শুরু হবে, যা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। দেশের ২০টি জেলায় এই সপ্তাহ উদযাপন করা হবে এবং উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে চাঁদপুরে।
তিনি আরও বলেন, সরকার ইলিশের উৎপাদন বাড়ানোর বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ইলিশের সরবরাহ বাড়লে দাম কমবে এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে ইলিশ চলে আসবে। অন্যদিকে, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জাটকা সংরক্ষণে প্রয়োজনে জেলেদের আরও খাদ্যসহ অন্যান্য সহায়তা দেওয়া হবে। জেলেদের আর্থিক সহায়তা বিতরণে কোনো অনিয়ম সরকার সহ্য করবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।