সকল মেনু

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন

রাজধানী ঢাকার কদমতলী এলাকায় একটি গ্যাসলাইটার কারখানায় আগুন লেগেছে।শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১১ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আরও ২টি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে জানান, “দুপুর ১টা ১১ মিনিটে কদমতলী এলাকার গ্যাসলাইটার কারখানায় আগুন লাগার খবর পাই। তাৎক্ষণিকভাবে ৩টি ইউনিট পাঠানো হয়েছে এবং আরও ২টি ইউনিট যাচ্ছে।”

তাদের প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×