মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনী ধ্বংস হয়ে গেছে এবং দেশটির বেশিরভাগ শীর্ষ নেতা নিহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার রাত ৯টায় হোয়াইট হাউস থেকে ভাষণ শুরু করেন ট্রাম্প। ভাষণের শুরুতেই তিনি নাসার ‘আর্টেমিস-২’ মিশনের সফল উৎক্ষেপণের জন্য নাসা এবং যাত্রাকারী নভোচারীদের অভিনন্দন ও প্রশংসা করেন। তিনি নভোচারীদের সাহসী বলে উল্লেখ করেন।
এরপর এক মাস ধরে চলা ইরান যুদ্ধ নিয়ে কথা বলেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও ড্রোন হামলার সক্ষমতা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে।প্রেসিডেন্ট ট্রাম্প ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলো, বিশেষ করে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তারা অসাধারণ কাজ করেছে এবং যুক্তরাষ্ট্র কোনোভাবেই তাদের ব্যর্থ হতে দেবে না।
ট্রাম্প আরও বলেন, ইরান অনেক দেশের ওপর হামলা চালিয়েছে। এ থেকে স্পষ্ট যে, ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়।
সূত্র: বিবিসি
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।