ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং তেহরানের ‘সন্ত্রাসী শাসন’ সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর।
মঙ্গলবার (৩১ মার্চ) টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, “এই অভিযান এখনো শেষ হয়নি। আমরা সন্ত্রাসী শাসনকে চূর্ণ করতে আমাদের অভিযান চালিয়ে যাব।” ইহুদি ধর্মাবলম্বীদের উৎসব পাসওভারের প্রাক্কালে দেওয়া এই বক্তব্যে নেতানিয়াহু আরও বলেন, “আমাদের পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল এবং আমরা তা নিয়েছি।”
তিনি দাবি করেন, চলমান যুদ্ধ সত্ত্বেও ইসরাইল তার অবস্থানে অটল রয়েছে। এই অভিযানের ফলে মধ্যপ্রাচ্যের চেহারা বদলে গেছে এবং ইসরাইল এখন একটি শক্তিশালী ‘আঞ্চলিক শক্তি’ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।