সকল মেনু

ঈদের সুপারহিট ‘বনলতা এক্সপ্রেস’ আসছে ৫২টি বিদেশি হলে

এবারের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত নির্মাতা তানিম নূর পরিচালিত তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ দেশের প্রেক্ষাগৃহে দারুণ সাফল্যের পর এবার আন্তর্জাতিক দর্শকদের জন্যও আসছে বড় আয়োজন। আগামী ৩ এপ্রিল থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের মোট ৫২টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে ছবিটি।

আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর মাধ্যমে প্রথম সপ্তাহেই কানাডার ১০টি, যুক্তরাষ্ট্রের ৩৮টি এবং যুক্তরাজ্যের ৪টি হলে সিনেমাটি প্রদর্শিত হবে। বিশ্বের নামকরা সিনেমা চেইন যেমন এএমসি থিয়েটার্স, রিগ্যাল সিনেমাস, সিনেপ্লেক্স, সিনেমার্ক, শোকেস সিনেমাস ও সিনেওয়ার্ল্ডে দর্শকরা ছবিটি দেখতে পাবেন। যুক্তরাষ্ট্রে এএমসি থিয়েটার্সের ২১টি এবং রিগ্যাল সিনেমাসের ১৪টি স্ক্রিনে, আর কানাডায় সিনেপ্লেক্সের ১০টি স্ক্রিনে ‘বনলতা এক্সপ্রেস’ চলবে। টরন্টো, মন্ট্রিয়াল, নিউ ইয়র্ক, ডালাস, লন্ডন ও বার্মিংহামসহ বিভিন্ন বড় শহরের দর্শকরা একই দিনে বড় পর্দায় সিনেমাটি উপভোগ করতে পারবেন। যুক্তরাজ্যে ৪টি স্ক্রিনে প্রদর্শনের ক্ষেত্রে সহযোগী হিসেবে কাজ করছে রেভেরি ফিল্মস।

সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধনসহ আরও অনেক তারকা।সংশ্লিষ্টরা আশা করছেন, হলসংখ্যার দিক থেকে এগিয়ে থাকায় ‘বনলতা এক্সপ্রেস’ ব্যবসায়িক সাফল্যে পরিচালক তানিম নূরের আগের সিনেমা ‘উৎসব’-এর রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×