সকল মেনু

ঢাবির মুসা খান মসজিদ সংস্কারে অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঐতিহাসিক মুঘল আমলের মুসা খান মসজিদ সংস্কারের জন্য মার্কিন সরকারের অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি) থেকে অনুদান ঘোষণা করতে যাচ্ছে ঢাকার মার্কিন দূতাবাস।

সোমবার (৩০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দূতাবাস। বিস্তারিত জানাতে মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রকল্পটি সাংস্কৃতিক সংরক্ষণে মার্কিন-বাংলাদেশ অংশীদারিত্বের ২৫ বছরেরও বেশি সময়কে তুলে ধরে। এ পর্যন্ত দেশব্যাপী ১৩টি প্রকল্পে ১ মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করা হয়েছে।

সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় মসজিদের স্থাপত্য বৈশিষ্ট্য পুনরুদ্ধার, একটি ডিজিটাল আর্কাইভ তৈরি এবং তরুণ স্থপতিদের প্রশিক্ষণ দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলমের সঙ্গে যৌথভাবে এই অনুদান ঘোষণা করেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×