সারাদেশের ১২টি সিটি করপোরেশনের সকল পরিচ্ছন্নতাকর্মীর জন্য পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেল সাড়ে তিনটায় সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং অন্যান্য সিটি করপোরেশনের প্রশাসকদের কাছে এই সহায়তার চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান যে, ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা প্রকাশ করতেই এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, দেশের শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের অনবদ্য ভূমিকা রয়েছে। তাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী এই বিশেষ উদ্যোগ নিয়েছেন। এই সহায়তা পরিচ্ছন্নতাকর্মীদের পরিবারে ঈদের আনন্দ বৃদ্ধি করবে এবং নগর সেবায় নিয়োজিত কর্মীদের কল্যাণে সরকারের এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।