ইরানের পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশের আইভান শহরে ভয়াবহ এক হামলায় একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় মাস বয়সী এক শিশুও রয়েছে। ইরানি গণমাধ্যমের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, শহরের একটি আবাসিক ভবনে এই হামলা চালানো হয়।
বিস্ফোরণের তীব্রতায় ভবনটির একটি অংশ ধসে পড়লে ওই পরিবারের সদস্যরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনো চলমান রয়েছে বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন-ও আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এই মর্মান্তিক ঘটনার খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে স্থানীয় এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, শহরের একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। বিস্ফোরণের পর ভবনটির একটি অংশ ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে একই পরিবারের ছয়জন সদস্য প্রাণ হারান। নিহতদের মধ্যে একটি ছয় মাস বয়সী শিশুও ছিল বলে জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বৃদ্ধির খবরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। সাম্প্রতিক এসব হামলায় বেসামরিক মানুষের হতাহতের হার ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বিশ্লেষকরা গভীর শঙ্কা প্রকাশ করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।