সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে একটি মার্কিন এডব্লিউএসিএস বিমান বিধ্বস্ত হওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিবিসি এই ছবিগুলোর সত্যতা নিশ্চিত করেছে।
দুই দিন আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এই ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছিল। পরে তারা একটি বিশেষ AWACS বিমানসহ বেশ কয়েকটি জ্বালানি সরবরাহকারী বিমান ধ্বংস করার দাবি করে।
ছড়িয়ে পড়া ছবিগুলোতে বিধ্বস্ত বিমানটির নম্বর স্পষ্টভাবে দেখা যাচ্ছে।বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে মোট ১৬টি সচল বোয়িং ই-৩ সেন্ট্রি বা এডব্লিউএসিএস বিমান রয়েছে। এই হামলার ফলে সংখ্যাটি ১৫-এ নেমে আসতে পারে।
ফ্লাইট ট্র্যাকিং তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, হামলার আগে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অন্তত ছয়টি এডব্লিউএসিএস বিমান মোতায়েন ছিল।তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।