ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় দ্বিতীয় দফা হামলা চালিয়েছে বলে দাবি করেছে। রোববার (২৯ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হুতি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইসরায়েলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। গতকাল শনিবার (২৮ মার্চ) ইসরায়েলে প্রথম হামলার মাধ্যমে ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি আনুষ্ঠানিকভাবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে প্রবেশের ঘোষণা দেয়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার চার সপ্তাহ পর এটিই ইয়েমেন থেকে ইসরায়েল লক্ষ্য করে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা বলে শনাক্ত করেছে ইসরায়েল।এর আগে এক হুতি কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি হামলা বাড়ায় তাহলে তারা ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত। সেই হুঁশিয়ারির কয়েকদিনের মধ্যেই হুতিরা হামলা শুরু করল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।