সকল মেনু

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ, মানতে হবে যে নতুন নির্দেশনা

রোজা, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের টানা ছুটি শেষে আজ রবিবার (২৯ মার্চ) থেকে দেশের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। দীর্ঘ ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে।

নির্বাচন, রোজা ও ঈদের কারণে চলতি বছরের প্রথম তিন মাসে শ্রেণিকক্ষে পাঠদান তুলনামূলকভাবে কম হয়েছে। ফলে শিক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্য শিখন ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি পূরণে ছুটি শেষে পুরোদমে ক্লাস চালানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। েএ বছর রোজা ও ঈদের ছুটি মূলত ৮ মার্চ থেকে শুরু হওয়ার কথা থাকলেও, অভিভাবকদের রিটের পর হাইকোর্টের আদেশ এবং নতুন সরকারের সিদ্ধান্তে ১৯ ফেব্রুয়ারি থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ফলে নির্ধারিত সময়ের ১৭ দিন আগেই ছুটি শুরু হয়।

সংশোধিত ছুটির তালিকা অনুসারে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ছিল।

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শিখন ঘাটতি কমাতে সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে। ঈদের ছুটির পর প্রথম ১০টি শনিবার প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। তবে মাধ্যমিক পর্যায়ে শনিবারের ছুটি বাতিলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গত ২৫ মার্চ জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: প্রতিষ্ঠান খোলার আগে পুরো ক্যাম্পাস ভালোভাবে পরিষ্কার করতে হবে, প্রতিদিন নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং তদারকি জোরদার করতে হবে, প্রতি সপ্তাহে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে, বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং বাগানের যত্ন নিতে হবে, ও শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে হবে

শিক্ষা মন্ত্রণালয় আশা করছে, এসব নির্দেশনা যথাযথভাবে পালন করলে দীর্ঘ ছুটির পর শিক্ষা কার্যক্রম স্বাভাবিক গতিতে ফিরে আসবে এবং শিক্ষার্থীদের শিখন ঘাটতি দ্রুত পূরণ করা সম্ভব হবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×