জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নাম ব্যবহার করে ‘Barrister Kayser Kamal Fan’s’ নামে একটি ফেসবুক পেজসহ কয়েকটি ফেসবুক পেজ ও গ্রুপ খুলে বিভিন্ন ধরনের পোস্টের মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।
শুক্রবার (২৭ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, “এসব ফেসবুক পেজ ও গ্রুপের সাথে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তিনি এসব পেজ/গ্রুপের কার্যক্রম সম্পর্কে অবগত নন এবং এদের কোনো কর্মকাণ্ডের দায়ভার তিনি গ্রহণ করেন না।”
এতে আরও বলা হয়েছে, ডেপুটি স্পিকার শুধুমাত্র তাঁর নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজ ব্যবহার করেন। তাঁর নামে পরিচালিত অন্য যেকোনো ফেসবুক পেজ বা গ্রুপ সম্পূর্ণ প্রতারণামূলক ও উদ্দেশ্যপ্রণোদিত। উক্ত ফেইক পেজ ও গ্রুপগুলোতে দেওয়া পোস্টে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং এসব পেজ/গ্রুপে যুক্ত হওয়া বা কোনো তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। কেউ ব্যক্তিগতভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে এ ধরনের অপপ্রচারে জড়িত থাকলে তিনি/তারা এর জন্য সম্পূর্ণ দায়ী থাকবেন।
এই অপপ্রচার ও প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।