সকল মেনু

স্বাধীনতার চেতনায় শ্রদ্ধা নিবেদন করলো নেত্রকোনা প্রেস ক্লাব

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নেত্রকোনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৬শে মার্চ) সকাল ৭:৩০ মিনিটে নেত্রকোনা জেলা মুক্তিযুদ্ধ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোনা জেলা শাখা।

পুষ্পস্তবক অর্পণকালে বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোনা জেলা শাখার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও জেলা-উপজেলার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ হলেন: শামীম তালুকদার, সভাপতি (দৈনিক আজকের বসুন্ধরা ও দৈনিক অপরাধ দমন), মোঃ ইকবাল কবির, সহ-সভাপতি (দৈনিক স্বাধীন বার্তা) ও মানবাধিকার কর্মী, মহিউদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক (বাংলাদেশ পরিক্রমা), মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (দৈনিক মাতৃজগত)
​নাজিমুদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক (দৈনিক নেত্রপ্রকাশ ও দৈনিক অপরাধ দমন), হাবীবুর রহমান, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক (দৈনিক মাতৃজগত)
​ওবায়দুল ইসলাম সাগর, আহ্বায়ক, কেন্দুয়া উপজেলা শাখা, মানিক খান, সাংগঠনিক সম্পাদক, আটপাড়া উপজেলা শাখা (দৈনিক সোনালী কণ্ঠ)।

পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিক নেতৃবৃন্দ শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, মহান স্বাধীনতার চেতনাকে সমুন্নত রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির সেবায় কাজ করে যাবে বাংলাদেশ প্রেস ক্লাব।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×