সকল মেনু

ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার ফৌজদারহাট এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা জানান, ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা পরবর্তীতে লাগোয়া একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, আগুন মূলত পাওয়ার কারে লেগেছিল। সেখান থেকে পাশের বগিতে ছড়িয়ে পড়লেও যাত্রীরা দ্রুত বের হয়ে আসেন এবং লাগেজও বের করে ফেলতে সক্ষম হন। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত বগিগুলো আলাদা করে ফেলা হয়েছে। চট্টগ্রাম থেকে নতুন পাওয়ার কার পাঠানো হচ্ছে। এটি জুড়ে দিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। অগ্নিকাণ্ডের সময় চট্টগ্রাম-ঢাকা রুটের ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। তবে কোনো ট্রেনের শিডিউল বাতিল হয়নি। বর্তমানে ট্রেন চলাচল মোটামুটি স্বাভাবিক হয়ে উঠেছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×