ইরানের শক্তিশালী পালটা হামলায় ইসরায়েলে চরম উত্তেজনা বিরাজ করছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে ইরান।
এর মধ্যে সোমবার (২৩ মার্চ) উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহরে একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ইরানি মিসাইলের আঘাতের ভয়ে দৌড়ে পালাচ্ছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। সংবাদ সম্মেলন শেষ করার সঙ্গে সঙ্গে ওই এলাকায় ইরানের একটি শক্তিশালী মিসাইল আঘাত হানে। মিসাইলটি দেখামাত্রই সাংবাদিকদের রেখে দ্রুত দৌড়ে পালান হারজগ। তার নিরাপত্তাকর্মীরা তাকে তাড়াহুড়ো করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেন।
এর আগে সংবাদ সম্মেলনে হারজগ বলেন, ইসরায়েল গত বছরের যুদ্ধবিরতিতে ফিরে যেতে পারবে না এবং লেবাননের ভেতরে ‘কৌশলগত গভীরতা’ নিশ্চিত করতেই হবে। প্রসঙ্গত, ইরানের মিসাইল হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। এরপর থেকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বেশিরভাগ সময় যাচ্ছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
কিরিয়াত শমোনা শহরে সেরকমই একটি সফর শেষে সংবাদ সম্মেলন করছিলেন তিনি, যখন ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।