সকল মেনু

জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে এ বছর পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন আমিরাত জ্যোতির্বিজ্ঞান সোসাইটির (Emirates Astronomy Society) চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।

তিনি জানিয়েছেন, এ বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ করবে। ফলে শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

অর্থাৎ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ আরব দেশে আগামী ২০ মার্চ শুক্রবার ঈদ উদযাপিত হতে পারে। ইব্রাহিম আল জারওয়ান আরও বলেন, আগামী বুধবার (২৯তম রমজান) আরব দেশগুলোর আকাশে কোনো অর্ধচন্দ্র দৃশ্যমান হবে না।

এ কারণে রমজান ৩০ দিন পূর্ণ হয়ে শেষ হবে এবং পরের দিন ঈদ শুরু হবে।

সূত্র: দ্য ন্যাশনাল

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×