সকল মেনু

আল-আকসা মসজিদে জুমার নামাজে ইসরায়েলের নিষেধাজ্ঞা

অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে শুক্রবারের জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল। রমজান মাস চলাকালীন এই অভূতপূর্ব পদক্ষেপ নেওয়া হয়েছে নিরাপত্তা শঙ্কা ও ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণ দেখিয়ে।

বৃহস্পতিবার (৫ মার্চ) ইসরায়েলি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম এক বিবৃতিতে জানান, নিরাপত্তা পরিস্থিতি ও হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসারে শুক্রবার জেরুজালেমের ওল্ড সিটির সব ধর্মীয় স্থান বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে আল-আকসা মসজিদ (টেম্পল মাউন্ট), ওয়েস্টার্ন ওয়াল এবং চার্চ অব দ্য হোলি সেপালকার। কোনো উপাসক বা পর্যটক প্রবেশ করতে পারবেন না।

ইসরায়েলের দাবি, ইরানের প্রতিশোধমূলক হামলা ও আঞ্চলিক উত্তেজনার কারণে জননিরাপত্তা রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও ধর্মীয় নেতারা এটিকে অযৌক্তিক ও আল-আকসায় ইসরায়েলি নিয়ন্ত্রণ জোরদারের অংশ হিসেবে দেখছেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×