রাজধানী ঢাকায় শীতের প্রকোপ কমতেই বৃষ্টির দেখা মিলেছে। সোমবার (২ মার্চ ২০২৬) সকাল থেকে আকাশ মেঘলা থাকায় দুপুরের দিকে রাজধানীর কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। এতে শীতের শেষের দিকে একটা সতেজ অনুভূতি পেয়েছে ঢাকাবাসী।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
আগামীকাল মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা আছে। ঢাকায় বাতাস পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।