রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় গুলিবিদ্ধ হয়েছেন পুলিশ পরিদর্শক মো. সিদ্দিকুর রহমান (৩৮)।সোমবার (২ মার্চ ২০২৬) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) খিলগাঁও অঞ্চলের টিম এ অভিযান পরিচালনা করছিল।
অভিযানের এক পর্যায়ে মাদক কারবারিরা পুলিশের উপর গুলি চালায়। এতে সিদ্দিকুর রহমানের বাম পায়ে গুলি লাগে। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, আহত পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।