সকল মেনু

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় সৌদি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরকার গঠন ও দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। সৌদি যুবরাজের পক্ষ থেকেও তিনি শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পৌঁছে দেন। সাক্ষাতে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার, অর্থনৈতিক-সামাজিক সহযোগিতা, বাণিজ্য-বিনিয়োগ, শ্রমিক কল্যাণ এবং আসন্ন হজ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুই পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও ফলপ্রসূ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে তাঁর কার্যালয়ে পৌঁছান। মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার তাঁকে স্বাগত জানান।

এই সাক্ষাৎ বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে বিদ্যমান ঐতিহ্যবাহী বন্ধুত্ব ও সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×