সকল মেনু

ভোরে জামায়াত আমিরের পোস্ট, কী লিখলেন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান। এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও একই সুরে স্ট্যাটাস দিয়ে এতে যোগ দিয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে তিনি লিখেছেন: “ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।”

পোস্টটি দেওয়ার পরপরই ভাইরাল হয়ে যায়। এতে হাজার হাজার রিয়্যাক্ট, শেয়ার ও কমেন্ট পড়েছে। এই স্লোগান নিয়ে আলোচনা শুরু হয় গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর এক বক্তব্যের পর।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় সিরাজগঞ্জে তিনি বলেন, “বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ—এগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই।”

তিনি আরও যোগ করেন, “এগুলো বললে আমাকে ভারতের দালাল বানিয়ে ফেলবে, তারপরও আমি বলব। কারণ, আমার জীবন আছে বলেই আমি মুক্তিযুদ্ধে গিয়েছি এবং আমি মন্ত্রী হয়েছি।” মন্ত্রীর এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলমসহ অনেকেই ‘ইনকিলাব জিন্দাবাদ’ লিখে পোস্ট করেন। এর ধারাবাহিকতায় এখন জামায়াত আমিরের পোস্টটি নতুন মাত্রা যোগ করেছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×