সকল মেনু

কাজ চাইতে আমার কোনো লজ্জা নেই: কৌশানী

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্ত-এর সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। টালিপাড়ায় এই জুটি পর্দায় এবং বাস্তব জীবনে একইভাবে চর্চিত ও প্রিয়। দুজনে মিলে প্রযোজনা সংস্থাও চালান এবং একসঙ্গে অভিনয় করে চলেছেন।

কিন্তু জানেন কি? বনির সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে কৌশানীর আরও একটি গুরুতর প্রেমের সম্পর্ক ছিল। ইন্ডাস্ট্রিতে প্রবেশের পর সেই সম্পর্ক ভেঙে যায়। সম্প্রতি এক গণমাধ্যমের সাক্ষাৎকারে কৌশানী এই পুরনো সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন।

তিনি বলেন, “ইন্ডাস্ট্রিতে আসার আগে আমার একটা রিলেশন ছিল। বনির আগে আমার একটা সম্পর্ক ছিল এবং খুব সিরিয়াস রিলেশনশিপই ছিলাম আমরা। সেই সময়ে আমার ক্যারিয়ারের শুরু। ইন্ডাস্ট্রির চাকচিক্য, কাজের চাপ, প্রতিষ্ঠা এবং সঙ্গে ইমম্যাচিউরিটি—সব মিলিয়ে ওই সম্পর্কটা টিকে থাকেনি। পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছি বলতে পারেন।”

কৌশানী আরও যোগ করেন, “কাজটা কাজের জায়গায় রাখতে হয়, আর সম্পর্কটা সম্পর্কের মতো। তবে হ্যাঁ, মাঝে মধ্যে আমি বনিকে বলতাম—তুমি এত ভালো ভালো কাজ করছ, আমাকে কেন কোথাও রেকমেন্ড কর না?”

তিনি স্পষ্ট করে বলেন, “সত্যি কথা বলতে—কাজ চাইতে আমার কখনো কোনো সমস্যা হয়নি। আমি যত বড় অভিনেত্রীই হই না কেন, কাজ চাইতে আমার কোনো লজ্জা নেই। কারণ আমি কাউকে কাজের জন্যই প্রস্তাব দিচ্ছি, অন্য কোনো কিছুর জন্য নয়।”

উল্লেখ্য, বনি-কৌশানীর প্রেমের শুরু হয় ‘পারব না আমি ছাড়তে তোকে’ ছবির সেটে। রাজ চক্রবর্তীর অফিসে ওয়ার্কশপের সময় প্রথম দেখা। শ্যুটিং চলাকালীন বন্ধুত্ব থেকে প্রেমে রূপান্তরিত হয়। বনি রায়চকে শুটিংয়ের সময় কৌশানীকে প্রেম নিবেদন করেন, আর কৌশানী তা গ্রহণ করেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×