সকল মেনু

ইসরায়েলি হামলায় নিহত ৮ ফিলিস্তিনি

দখলদার ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে গাজায় হামলা চালিয়েছে, এতে কমপক্ষে ৮ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুসারে, রবিবার (১৫ ফেব্রুয়ারি) গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে ইসরায়েলি হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে ইসরায়েল নির্দিষ্ট সীমারেখা বরাবর সেনা প্রত্যাহার করেছিল, যাকে ‘ইয়েলো লাইন’ বা ‘হলুদ রেখা’ বলা হয়। এই হামলা ওই হলুদ রেখার বাইরেও চালানো হয়েছে।

আল-শিফা হাসপাতালের সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও জানানো হয়েছে, উত্তর গাজার আল-ফালুজা এলাকায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৪ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

এই ঘটনাগুলো যুদ্ধবিরতি চুক্তির সাম্প্রতিক লঙ্ঘনের অংশ হিসেবে দেখা হচ্ছে, যা অক্টোবর থেকে চলমান।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×