সকল মেনু

কোনো অপশক্তির কাছে মাথা নত করব না: ডা. শফিকুর রহমান

নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং দেশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছেন, কোনো অপশক্তির কাছে তারা কখনো মাথা নত করবেন না। ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে একটি বিশেষ দলের কিছু নেতা-কর্মীর উশৃঙ্খল আচরণ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের খবর আসছে। এমনকি ১১ দলীয় জোটের প্রতীকে ভোট দেওয়ার কারণে নারীদের শ্লীলতাহানির মতো ন্যক্কারজনক ও মর্মান্তিক ঘটনাও ঘটছে।

তিনি সহকর্মীদের উদ্দেশে অন্যায় ও মিথ্যার বিরুদ্ধে অটল থাকার আহ্বান জানিয়ে বলেন, যেখানেই এমন আঘাত আসুক না কেন, সেখানেই জনগণকে সঙ্গে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।এই মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোকে তিনি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সত্যিকারের দেশপ্রেমের দাবি হিসেবে উল্লেখ করেন। এ দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য বা দুর্বলতা দেখানোর সুযোগ নেই বলে তিনি নেতা-কর্মীদের সতর্ক করেন।

বার্তার শেষে তিনি দেশবাসীর নিরাপত্তা, ন্যায়বিচার ও সত্যের পক্ষে অবিচল থাকার জন্য মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×