ঝিনাইদহ-১ আসনে (শৈলকূপা) বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ধানের শীষ প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে বেসরকারিভাবে তার বিজয় ঘোষণা করা হয়েছে। এ আসনের মোট ১১৭টি ভোটকেন্দ্রের সবকটির গণনা সম্পন্ন হয়েছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী: ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু সালেহ মো. মতিয়ার রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।
এতে আসাদুজ্জামান ১ লাখ ১৬ হাজার ২১ ভোটের বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।