আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এর বিরুদ্ধে বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিচারক হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। মামলার অভিযোগ অনুসারে, ভুক্তভোগী সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে হিরো আলম প্রতারণামূলকভাবে বিয়ের আশ্বাস দেন।
এরপর তিনি মিথিলাকে ধর্ষণ করেন, শারীরিক নির্যাতন চালান এবং গর্ভপাত করাতে বাধ্য করেন। পরবর্তীতে বিয়ে করতে অস্বীকার করলে ২০২৫ সালের ২১ এপ্রিল মিথিলা নারী ও শিশু নির্যাতন দমন আইনে বগুড়ায় মামলা দায়ের করেন।
আদালতের নির্দেশে পিবিআই তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পায় এবং তদন্ত প্রতিবেদন জমা দেয়। এর ভিত্তিতে আজ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।