চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় যৌথবাহিনীর সফল অভিযানে ১১ মামলার পলাতক আসামি মো. শফিকুল ইসলাম ওরফে সাইদুল্লাহ (৪০) ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) রাতে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার পদুয়া ইউনিয়নের লালারখিল এলাকায় তার নিজ বসতঘরে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানকালে বাড়ি থেকেই তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে।
থানা সূত্র জানায়, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা চেষ্টা, অবৈধ অস্ত্র রাখা এবং অন্যান্য গুরুতর অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে। এলাকায় তিনি আতঙ্কের কারণ হয়ে উঠেছিলেন। অভিযানের সময় তার বসতঘর তল্লাশি করে চারটি দেশীয় ধারালো অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়েছে।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই লুৎফুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।