সকল মেনু

নেত্রকোণা-২: খেলাফত প্রার্থী সরে দাঁড়িয়ে বিএনপিকে সমর্থন

নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। বাংলাদেশ খেলাফত আন্দোলনের (বটগাছ প্রতীক) প্রার্থী গাজী মোহাম্মদ আব্দুর রহিম (রুহী) নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হককে পূর্ণ সমর্থন জানিয়েছেন।সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।

জামায়াতের বিরুদ্ধে ‘মোনাফেকি’র অভিযোগ:
সম্মেলনে গাজী আব্দুর রহিম বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশের মানুষ সব দেশপ্রেমিক শক্তির ঐক্য দেখতে চায়। কিন্তু ১০/১১ দলীয় জোটের (জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন) ভেতরে আসন ভাগাভাগি নিয়ে জামায়াতে ইসলামীর ভূমিকা স্পষ্টতই মোনাফেকি। তারা ঐক্যের পরিবেশ নষ্ট করেছে। এমন অসন্তোষের কারণে বৃহত্তর জাতীয় স্বার্থে তিনি ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে এসেছেন।

তিনি আরও বলেন, শহীদদের রক্তস্নাত এই দেশে ফ্যাসিবাদের দোসরদের রুখতে ঐক্যের কোনো বিকল্প নেই। তাই বাংলাদেশ খেলাফত আন্দোলনের জেলা কমিটির সিদ্ধান্ত অনুসারে এ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. আনোয়ারুল হককে পূর্ণ সমর্থন জানানো হচ্ছে। এখন থেকে তার কর্মী-সমর্থকরা ধানের শীষ প্রতীকের বিজয়ের জন্য রাজপথে সক্রিয় থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্বারী সাইদুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নেত্রকোণা জেলা শাখা। হাজী রজব আলী, সদস্য। মোহাম্মদ হোসাইন, সদস্য।

এছাড়া স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×