বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, তার ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর হ্যাক হয়ে গেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট করে তিনি এ তথ্য জানান।
পোস্টে উপদেষ্টা লিখেছেন, “আমার ফোন নম্বরটি হ্যাক হয়েছে। আমি কোনো ধরনের অর্থ সাহায্য বা অনুদান চাইছি না। এ ধরনের কোনো অনুরোধ এলে তা উপেক্ষা করুন। ধন্যবাদ।”
এই পোস্টের মাধ্যমে তিনি সাধারণ মানুষকে সতর্ক করে দিয়েছেন যাতে হ্যাকাররা তার নাম ব্যবহার করে কোনো প্রতারণামূলক কার্যকলাপ চালাতে না পারে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।