সকল মেনু

কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একটি রাজনৈতিক দলের কর্মজীবী নারীদের নিয়ে করা মন্তব্যকে কলঙ্কজনক বলে আখ্যায়িত করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা নগরীর প্রভাতী স্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আজ আমি বাংলাদেশের সকল মা-বোনদের বলতে চাই, যারা আপনাদের এভাবে অপমান করে, তাদের প্রতি আপনারা কীভাবে জবাব দেবেন—এখন সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।”

কারও নাম উল্লেখ না করে তারেক রহমান আরও বলেন, “দুদিন আগে একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে বলেছেন যে, যেসব মহিলা বা মা-বোন কর্মসংস্থানের জন্য বাইরে যান, তাদের জন্য এমন একটি শব্দ ব্যবহার করেছেন যা বলতে লজ্জা লাগে। এটি দেশের জন্য কলঙ্কজনক।”

তিনি প্রশ্ন তোলেন, “যে দল নির্বাচনের আগেই দেশের অর্ধেক জনগোষ্ঠীকে (নারীদের) অসম্মানজনকভাবে কথা বলে, নির্বাচনের পর তাদের আচরণ কী হবে? এরা শুধু নিজেদের স্বার্থ বোঝে। ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করে। যেখানে দরকার, সেখানে তারা ধর্মকে নিজেদের মতো করে ব্যবহার করে।”

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×