চট্টগ্রামের বহুল আলোচিত জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলার পলাতক আসামি মো. মিজান এবং তার সহযোগী মো. মামুনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
গত ২৫ ও ২৬ জানুয়ারি চট্টগ্রাম মহানগরীর খুলশী এবং বায়েজিদ বোস্তামী থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, মামলার তালিকাভুক্ত পলাতক আসামি মো. মিজান খুলশী থানাধীন ইস্পাহানি মোড় এলাকায় অবস্থান করছেন। এরপর র্যাবের একটি আভিযানিক দল গত ২৫ জানুয়ারি বিকেল ৫টা ৫৫ মিনিটে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পরদিন ২৬ জানুয়ারি ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে আরেক পলাতক আসামি মো. মামুন বায়েজিদ বোস্তামী থানার বগুড়া নিবাস এলাকায় অবস্থান করছেন বলে সংবাদ পাওয়া যায়। এর ভিত্তিতে র্যাব-৭-এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।