সকল মেনু

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার একটি আদালত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সিউলের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট এই রায় ঘোষণা করে। খবর রয়টার্সের।

রায়ে বলা হয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে ইউন সুক ইওলের ঘোষিত মার্শাল ল (জরুরি অবস্থা) জারির ব্যর্থ চেষ্টার পর জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে কর্তৃপক্ষকে বাধা দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া, সরকারি নথি জালিয়াতি এবং মার্শাল ল জারির ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগেও তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

এটিই ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে প্রথম কোনো আদালতের রায়। তবে তিনি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে মার্শাল ল জারির ব্যর্থ প্রচেষ্টার পর জাতীয় সংসদ তাকে অভিশংসিত করে ক্ষমতাচ্যুত করে। এরপর থেকে তার বিরুদ্ধে একাধিক মামলা চলছে, যার মধ্যে এই রায়টি প্রথম সিদ্ধান্ত।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×