সকল মেনু

পূজা চেরির শুটিং সেটের গায়ে হলুদ ভিডিও ফাঁস

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির ‘গায়ে হলুদ’ দৃশ্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ১৬ সেকেন্ডের এই ছোট্ট ক্লিপটি বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, পাবনার ভাঙ্গুড়ায় রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার শুটিং সেট থেকে গোপনে ধারণ করা হয়েছে এই ভিডিওটি। শুটিং চলাকালে লোকেশনে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই কেউ বা কারা এটি রেকর্ড করে ফাঁস করে দিয়েছেন।

ভিডিওতে দেখা যায়, হলুদ শাড়িতে সেজে মাঝখানে নাচছেন পূজা চেরি। চারপাশে অনেকে ঘিরে রেখেছে তাকে। পরে সাজানো বিয়ের বাড়ির দৃশ্যও ফুটে উঠেছে নাচ-গানে ভরপুর এই ক্লিপে। ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীর এই লুক দেখে মুগ্ধ। কমেন্ট বক্সে প্রশংসার বন্যা বইছে—সবাই তার সৌন্দর্য ও এনার্জির তারিফ করছেন।

একদিকে ভক্তদের উচ্ছ্বাস, অন্যদিকে শুটিং সেটের ভিডিও ফাঁস নিয়ে উঠেছে নানা প্রশ্ন। প্রযোজনা টিমের নিরাপত্তা ব্যবস্থা ও গোপনীয়তা রক্ষা নিয়ে সমালোচনাও শোনা যাচ্ছে। তবে ফাঁস হওয়া এই ভিডিওর মাধ্যমেই ‘দম’ সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

‘দম’ সিনেমায় প্রথমবার একসঙ্গে দেখা যাবে আফরান নিশো ও পূজা চেরিকে। এছাড়া প্রথমবার বড় পর্দায় জুটি বেঁধেছেন নিশো ও চঞ্চল চৌধুরী—দুই ডাইনামিক অভিনেতার এই কম্বিনেশন নিয়েও চলছে আলোচনা। আরও একটি চমক—প্রায় ১০ বছর পর সিনেমায় ফিরছেন অভিনেত্রী ডলি জহুর।

টানটান উত্তেজনা, অ্যাকশন আর তারকাদের এই নতুন জুটি—সব মিলিয়ে বিগ বাজেটের এই ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে দর্শক।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×