সকল মেনু

ভোলায় শীতার্ত ও হতদরিদ্রদের পাশে করিম–বানু ফাউন্ডেশন

ভোলায় শীতার্ত ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল ও খাবার বিতরণ করেছে করিম–বানু ফাউন্ডেশন। ‘মানবতার পাশে, মানুষের কল্যাণে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জানুয়ারি) ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ তাহের, দৈনিক আজকের ভোলার সম্পাদক ও ভোলা প্রেসক্লাবের প্রধান সমন্বয়ক আলহাজ্ব শওকাত হোসেন, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ওমর ফারুক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর জেলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ, দৈনিক দেশকাল-এর জেলা প্রতিনিধি জামাল উদ্দিন, ভোলা জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, দৈনিক আজকের দর্পণ-এর জেলা প্রতিনিধি আশরাফুল আলম সজীব, এনটিভি মাল্টিমিডিয়া প্রতিনিধি ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিয়াজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বক্তারা বলেন, ভোলার দৌলতখান উপজেলার সম্ভ্রান্ত পরিবার মরহুম ফজলে করিম ও হাসান বানুর নামে প্রতিষ্ঠিত করিম–বানু ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেনের এ উদ্যোগ সমাজের বিত্তবানদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

তাঁরা আগামী দিনেও হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×