সকল মেনু

দাউদকান্দিতে মহাসড়কে বাস উল্টে নিহত ২

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।দুর্ঘটনাটি গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় ঘটে।

নিহতরা হলেন— ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর গ্রামের মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৪), নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে আরমান হোসেন (১৬)।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ফেনীর দিকে যাওয়ার পথে স্টারলাইন পরিবহনের ওই বাসটি ইলিয়টগঞ্জে পৌঁছলে ঘন কুয়াশায় দ্রুতগতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে বাসটি মহাসড়কে উল্টে যায়। ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে কয়েকজন হলেন— নোয়াখালীর সোনাইমুড়ীর মো. নিশাত (২৫), মো. তারেক (২৬), মো. ইসমাইল (২৮), মানিক মিয়া (৩৩); কুমিল্লার দাউদকান্দির একরামুল হক (৩৪); ফেনীর মাইনউদ্দিন (২৬); কোম্পানীগঞ্জের ইকবাল হোসেন (২৭) ও হৃদয় দেব (২৫)।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সেতুতি দে জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে নিশাত, তারেক ও একরামুল হককে (২১) অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, নিহতদের লাশ ও দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের স্বজনরা থানায় পৌঁছালে সড়ক দুর্ঘটনা আইনে মামলা নেওয়া হবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×