তীব্র শীতে যখন সবাই গরম কাপড়ে নিজেকে মুড়ে রাখছেন, তখন সুইমিংপুলে নেমে জলকেলিতে মেতে উঠেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। সদ্য ফেসবুক পেজে শেয়ার করা একগুচ্ছ ছবিতে তাকে দেখা গেছে সি-ভিউ হোটেলের পুলসাইডে ফুরফুরে মেজাজে।
পরনে গোলাপি টি-শার্ট, চোখে সানগ্লাস—নীল আকাশ আর সমুদ্রের পটভূমিতে তার উচ্ছল ভঙ্গি ভক্তদের মুগ্ধ করেছে। ছবির ক্যাপশনে সাদিয়া লিখেছেন, ‘আমার হৃদয় এই শীতের চেয়েও ঠান্ডা!’

ভক্তদের প্রতিক্রিয়া: একজন মজা করে → তোমার রূপে শীত পালিয়েছে! আরেকজন সন্দেহ করে → “এটা গরমের সময়ের ছবি না তো?”
ছোটপর্দা থেকে সিনেমা—বর্তমানে অন্যতম জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান। অভিনয়ের পাশাপাশি রূপ ও ফ্যাশনে ভক্তদের মন জয় করেছেন তিনি। ২০২৫-এর ঈদে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমায় তার অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এছাড়া ‘দেরি করে আসবেন’, ‘খুঁজি তোকে’, ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ ও ‘প্লিজ গো’ নাটকেও দর্শকদের মন কেড়েছেন।
শীতকে তুচ্ছ করে সাদিয়ার এই জলকেলির ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে!
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।