সকল মেনু

লোহাগাড়ার বিভিন্ন এলাকায় পাহাড় কাটছে, হুমকির মুখে প্রকৃতি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন পাহাড়ী এলাকায় দিনরাত অবৈধভাবে চলছে পাহাড় কাটার মহোৎসব। স্থানীয় ভাবে পরিচিত ‘মাটি খেকো চক্র ‘ প্রশাসনের নজর এড়িয়ে নির্বিচারে পাহাড় কেটে মাটি বিক্রি করছে। এতে ধ্বংস হচ্ছে প্রকৃতির ভারসাম্য। ঝুঁকিতে পড়েছে জনপদ, জীববৈচিত্র্য ও কৃষিজমি।

সরে জমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে পাহাড় কেটে ট্রাক করে মাটি নেওয়া হচ্ছে। কিছু এলাকায় দিনের বেলায় কাজ বন্ধ রাখলেও রাতের আধারে একের পর এক ট্রাক মাটি ভর্তি করে রওয়ানা দিচ্ছে পাশের ও নির্মাণাধীন এলাকায়।

স্থানীয় জনসাধারণ অভিযোগ করেছেন, কয়েকটি প্রভাবশালী মহল এই মাটি বানিজ্য চালিয়ে যাচ্ছে। পাহাড় কেটে প্রতি ট্রাক মাটি বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ২০০০ টাকায়। এতে প্রতিদিন লাখ লাখ টাকার মাটি অবৈধ ভাবে কেটে বিক্রি করা হচ্ছে। পাহাড়ের পাশে বসবাসকারী এক লোক বলেন,” আমাদের গ্রামের পাশে এক সময় ঘন সবুজ পাহাড় ছিল। এখন সেখানে গর্ত আর মাটি কাটার দাগ। বৃষ্টি হলে পানি নেমে আসে ঘরে। প্রতিবাদ করলে ভয় দেখায়।” এতে পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছে।

পরিবেশবাদীদের মতে, পাহাড় কাটা অব্যাহত থাকলে লোহাগাড়ার প্রাকৃতিক পরিবেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। লোহাগাড়ায় পাহাড় কাটা এটি স্থানীয় সমস্যা নয়, এটি পুরো অঞ্চলের জলবায়ু ও পরিবেশের উপর প্রভাব ফেলছে। এখনই কঠোর ব্যবস্থা না নিলে পরবর্তী প্রজন্মের জন্য ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×