নেত্রকোনা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও তাঁর স্ত্রী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা জামান শ্রাবণীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত জানান।
একই আসনে বৈধ ঘোষণা করা হয়েছে আল হেলাল তালুকদার (জামায়াত) ও হাফেজ মাওলানা মোখলেছুর রহমানের (ইসলামী আন্দোলন) মনোনয়ন।
অন্যদিকে, নারী প্রার্থীদের মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানীর মনোনয়ন বাতিল এবং সিপিবির জলি তালুকদারের মনোনয়ন স্থগিত করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।