সকল মেনু

তাহসান-রোজা দম্পতির প্রথম অ্যানিভার্সারি: ভালোবাসায় ভাসছে তারকা জুটি

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং তার সহধর্মিণী রোজা আহমেদের দাম্পত্য জীবন এক বছর পূর্ণ করল।

গতকাল (৪ জানুয়ারি) তাদের প্রথম বিবাহবার্ষিকীতে ভালোবাসা, আয়োজন ও শুভেচ্ছায় সিক্ত হয়েছে এই তারকা দম্পতি।

অ্যানিভার্সারি উপলক্ষে রোজা আহমেদের ব্যতিক্রমী সাজগোজ ও আয়োজন ইতোমধ্যে শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভক্ত-অনুরাগীরাও সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তায় ভাসিয়ে দিচ্ছেন তাদের। সম্প্রতি রোজা নিজের ইনস্টাগ্রামে বিবাহবার্ষিকীর কয়েকটি ছবি পোস্ট করেছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ছবিগুলোতে রোজাকে দেখা যায় ঝলমলে সিকুইন দেওয়া বডিকন গাউনে অসম্ভব গ্ল্যামারাস লুকে। তার এই স্টাইলিশ অবতার ভক্তদের মুগ্ধ করে দিয়েছে। উদযাপনের অন্যতম আকর্ষণ ছিল দৃষ্টিনন্দন একটি কেক।

সাদা ক্রিমে মোড়ানো কেকটি বিশাল লিলি ফুল, মোমবাতি এবং পাশে একটি গোলাপের তোড়ায় সজ্জিত ছিল। অনেকে মনে করছেন, প্রথম অ্যানিভার্সারিতে স্ত্রীকে এই রোমান্টিক সারপ্রাইজটি দিয়েছেন তাহসান নিজে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাহসান খান ও রোজা আহমেদ।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×