সকল মেনু

হানিয়া আমিরের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের বিয়ের গুঞ্জন নতুন করে উসকে দিয়েছে সোশ্যাল মিডিয়া।

সম্প্রতি ইনস্টাগ্রামে তার একটি পোস্টে এক অনুরাগী সরাসরি মন্তব্য করেন, ‘তোমার বিয়ের গুঞ্জন শুনছি।’ এর জবাবে হানিয়া চুপ থাকেননি। মজার ছলে তিনি লেখেন, ‘আমিও শুনছি।’

এই সংক্ষিপ্ত অথচ রহস্যময় উত্তরটিই নেটিজেনদের কৌতূহলকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। অনেকে মনে করছেন, ‘যা রটে তা কিছু তো বটে’। গুঞ্জনে উঠে আসছে তার প্রাক্তন প্রেমিক, জনপ্রিয় গায়ক আসিম আজহারের নাম।

হানিয়া ও আসিমের সম্পর্ক শুরু হয় ২০১৮ সালের দিকে, যা ২০১৯ সালে প্রকাশ্যে আসে। কিন্তু ২০২০ সালে তাদের পথ আলাদা হয়ে যায়। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট ও উপস্থিতি দেখে অনেকের ধারণা, পুরোনো প্রেম নতুন করে জেগে উঠেছে। নেটিজেনদের একাংশ বিশ্বাস করেন, প্রাক্তন প্রেমিক আসিমকেই বিয়ে করতে পারেন হানিয়া। যদিও এ বিষয়ে হানিয়া কিংবা আসিম—কেউই এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।

পেশাগত জীবনে এখন বেশ সাফল্যের মুখ দেখছেন হানিয়া। চলতি বছর ‘সর্দার জি ৩’ সিনেমায় তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×